ঢাকা, শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

মরিশাসে কর্মস্থলে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন বাংলাদেশি প্রবাসী শ্রমিক। বুধবার (৪ নভেম্বর) বিকেলে দেশটির প্লেইন-দেস-পাপায়েস এলাকার মসজিদ রোডে এ দুর্ঘটনা ঘটে। মানচিত্রদেখুন মরিশাসের স্থানীয় সংবাদমাধ্যম ডেফি মিডিয়া ও লেক্সপ্রেসের বরাতে জানা গেছে, নিহতরা হলেন মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) এবং সিকদার জুবায়েদ ইসলাম (২৫)। তিনজনই প্লেইন-দে-পাপাই এলাকায় অবস্থিত একটি অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন।


পুলিশের দেওয়া প্রাথমিক তথ্যমতে, ঘটনার দিন বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে একটি কনটেইনার থেকে কাচের প্যানেল রাখা ভারী বাক্স নামানোর কাজ করছিলেন ওই তিন শ্রমিক। এ সময় হঠাৎ বাক্সটি তাদের ওপর পড়ে যায়। এতে গুরুতর চাপা পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।


দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় প্লেইন-দেস-পাপায়েস থানার পুলিশ। কী কারণে ভারী বাক্সটি শ্রমিকদের ওপর পড়ে গেল এবং দুর্ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


এদিকে একসঙ্গে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর ঘটনায় মরিশাসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑